Friday, May 16, 2025

এটা কি পার্বত্য মন্ত্রণালয় নাকি সাম্প্রদায়িক মন্ত্রণালয়?


 

সৈয়দ ইবনে রহমত:

 গত ১৩ মে ২০২৫ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প কর্মসূচি থেকে খাগড়াছড়ি জেলা পরিষদের অনুকূলে খাদ্যশস্য বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এটি নতুন কোনো তালিকা নয়। গত ২৭ মার্চ ২০২৫ যে তালিকা প্রকাশের পর স্বজনপ্রীতি, দুর্নীতি, জাতিগত বৈষম্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছিল, সেটি বাতিল করে সংশোধিত এই তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

Saturday, March 4, 2023

পার্বত্য চট্টগ্রামে সংসদীয় আসন সংখ্যা ন্যায়সঙ্গত করা হোক


সৈয়দ ইবনে রহমত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, দেশের রাজনীতির অঙ্গনে উত্তাপ ততই বাড়ছে। নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে, নাকি দলনিরপেক্ষ সরকারের অধীনে হবে, রাজনৈতিক দলগুলোর মূল বিতর্ক এই প্রশ্নটা ঘিরেই। অন্যদিকে নির্বাচন কমিশনের চিন্তাভাবনা আবর্তিত হচ্ছে আগামী নির্বাচনে অন্তত অর্ধেক তথা ১৫০টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ করা নিয়ে। এসব বিষয়ের আলোচনা-পর্যালোচনার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত অন্যান্য রুটিন ওয়ার্কও চলছে।


গত ৪ সেপ্টেম্বর ২০২২ একজন নির্বাচন কমিশনার (ইসি) গণমাধ্যমকে বলেছেন, জাতীয় সংসদের আসন সীমানা পুননির্ধারণ করা হবে। এ ব্যাপারে ঘরোয়া কাজ শুরু হয়ে গেছে। কোথায় কয়টা আসন, কত ভোটার সংখ্যা ইত্যাদি ডাটা সংগ্রহ করা হচ্ছে। এ জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর কাছে জনসংখ্যার প্রতিবেদন চাওয়া হয়েছে, ইউনিয়ন, ওয়ার্ড ও জেলাভিত্তিক পরিসংখ্যান দেওয়ার জন্য বলা হয়েছে। জনসংখ্যার প্রতিবেদন পেলে সীমানা পুননির্ধারণ হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেছেন, বর্তমানে ঢাকায় যেখানে ২০টি সংসদীয় আসন রয়েছে, জনসংখ্যা বাড়লে সেখানে আসন সংখ্যা আরো বাড়তে পারে, আবার জনসংখ্যা কমলে আসন সংখ্যা কমতেও পারে।

Sunday, November 28, 2021

পার্বত্যচুক্তির বিতর্কিত ধারাগুলো রহিত বা সংশোধন করতে হবে



সৈয়দ ইবনে রহমত | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১

দীর্ঘ প্রায় তিন দশকের বিচ্ছিন্নতাবাদী রক্তক্ষয়ী তৎপরতা দমানোর লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। শুরু থেকে এ চুক্তিকে শান্তিচুক্তি হিসেবে প্রচার করা হলেও আজো কাক্সিক্ষত শান্তি পাহাড়ে আসেনি। অন্যদিকে তৎকালীন বিরোধী দল বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলসহ পার্বত্যবাসী বাঙালিরা এই চুক্তিকে কালো চুক্তি হিসেবে আখ্যায়িত করে। দেশের বৃহত্তর জনগোষ্ঠি পার্বত্য চুক্তিকে প্রত্যাখ্যান করার পেছনে অনেক যৌক্তিক কারণ ছিল। চুক্তিটি করা হয়েছিল সংসদকে পাশ কাটিয়ে। তাই প্রথম থেকেই আশংকা ছিল চুক্তিতে এমন কিছু থাকতে পারে, যা দেশের স্বার্থের পরিপন্থী।

Thursday, October 11, 2018

গুলশাখালী উপজেলা গঠন প্রসঙ্গে প্রস্তাব

প্রস্তাবিত গুলশাখালী উপজেলার মানচিত্র
 দেশে বর্তমানে ৪৯২টি উপজেলা আছে। সর্বশেষ উপজেলা গঠিত হয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ। ২০১৭ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি এর অনুমোদন দেয়। ৪৯৩তম উপজেলা হওয়ার কথা রয়েছে মাদারীপুরের ডাসার উপজেলা। অন্যদিকে ২০১৪ সালে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা এবং মহালছড়ি এই তিন উপজেলা থেকে একটি করে ইউনিয়ন নিয়ে গুইমারা উপজেলা গঠিত হয়। বান্দরবানের লামা উপজেলার ফাইতং, সরই, গজালিয়া এবং আজিজনগর এই ৪টি ইউনিয়ন নিয়ে সরই উপজেলা গঠনের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ভেঙে তবলছড়ি নামে নতুন আরো একটি উপজেলা গঠনের দাবি উঠেছে।

Wednesday, October 3, 2018

বিতর্ক


তখন গুলশাখালী হাই স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ি, বারেক কাকু, আলম মামা তারা পড়েন ৮ম শ্রেণিতে। কী কারণে যেন সেদিন ক্লাস হচ্ছিল না। যার যা খুশি করছি। এর মধ্যেই বারেক কাকু এসে বললেন, সৈয়দ, তুমি আসো, আমাদের সাথে বিতর্ক করবা। আমরা তিনজন করে দুই দলে বিতর্ক করছি, কিন্তু এক দলে একজন কম আছে, তুমি আসো আমাদের দলে। কিন্তু বিতর্ক কী সেটাই তো জানি না,

Monday, July 16, 2018

পর্যটন পরিকল্পনার লক্ষ্য হোক সাজেক থেকে সেন্টমার্টিন



সৈয়দ ইবনে রহমত::
বর্তমানে পৃথিবীতে ৭২৫ কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে ১০০ কোটি মানুষই পর্যটক। এই পর্যটকরা দেশে-বিদেশের নানা জায়গায়। তারা যেখানেই যাচ্ছেন সেখানেই অর্থ খরচ করছেন। আর তাদের খরচ করা অর্থ সরাসরি যোগ হচ্ছে স্থানীয় অর্থনীতিতে। যা সংশ্লিষ্ট এলাকার মানুষদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, বদলে দিচ্ছে জীবনচিত্র। প্রকারান্তরে তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে। সে কারণেই দেশে দেশে এখন

Thursday, December 31, 2015

ইসলামী পুনর্জাগরণের পদধ্বনি শুনছে বিশ্ব


সৈয়দ ইবনে রহমত :: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড জন ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ‘মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী এবং তাদেরকে আমেরিকায় ঢুকতে দেয়া উচিত নয়; প্রয়োজনে সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে।’ তার এ বক্তব্যে আমেরিকা ও ইউরোপসহ বিশ্বের বহু দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে অবাক করার বিষয় হচ্ছে যে, রিপাবলিকানদের মাঝে এই চরম সাম্প্রদায়িক ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে। আর স্বাভাবিকভাবেই তার সমর্থকদের মধ্যে মুসলিম বিদ্বেষও বাড়ছে। যা অনেক ক্ষেত্রেই সহিংসতায় রূপ নিচ্ছে। বিশেষ করে আমেরিকার বিভিন্ন মসজিদে হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন বলেছেন, ‘আমেরিকার মুসলমানরা হালের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। অতীতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ওপর যেভাবে নির্যাতন-নিপীড়ন চালানো হতো মুসলমানরা এখন সেই একই পরিস্থিতির শিকার হচ্ছেন।’